ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

কবরে নিজের স্মৃতিফলক দেখে হতভম্ব ৭৫ বছরের বৃদ্ধ 

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮:৩১, ২৩ জানুয়ারি ২০২০
কবরে নিজের স্মৃতিফলক দেখে হতভম্ব ৭৫ বছরের বৃদ্ধ 
ছবি: সংগৃহীত

তিন থেকে চার মাস কোনো ফোন পাননি স্কটল্যান্ডের ফোরফারের বাসিন্দা ৭৫ বছর বয়সী অ্যালান হাত্তেল। সম্প্রতি কবরস্থানে গিয়ে একটি কবরে নিজের স্মৃতিফলক দেখে হতভম্ব হন তিনি। এরপরই তার ভুল ভাঙে। আর এমন জঘন্য কাজের জন্য সাবেক স্ত্রীর দিকে সন্দেহের তীর ধরেছেন বৃদ্ধ অ্যালান।-খবর নিউমন্টহিল সিমেট্রি সংস্থার।

সংবাদ সংস্থাটি জানায়, হতভম্ব অ্যালান কবরে নিজের স্মৃতিফলক দেখে স্বজনদের প্রতি তার ক্ষোভ ভাঙে। কারণ পরিচিতসহ সবাই তাকে মৃত ভেবে মোবাইলে যোগাযোগ করেনি। তবে এমন কাজ করা ব্যক্তির সন্ধান পাওয়া যায়নি। তবে সাবেক স্ত্রীকে সন্দেহ করছেন তিনি।

সংবাদ সংস্থাটিকে অ্যালান জানান, তার অজান্তেই তার স্মৃতিফলক তৈরি করা হয়েছে। তিনি চিৎকার দিয়ে বলেন, তিনি বেঁচে আছেন। একই সঙ্গে স্মৃতিফলকটি ঢেকে দেয়ার অনুরোধ জানান অ্যালান।

Advertisement

অ্যালান আরো জানান, ২৬ বছর আগে স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়েছিল। স্ত্রী প্রতিশোধের অংশ হিসেবে কবরে জীবিত অ্যালানের স্মৃতিফলক স্থাপন করেছে।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!